
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
আসন্ন বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজহারুল আলম বাবলুর নির্বাচনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মঞ্চে উপস্থিত অতিথি ও আলেম-ওলামারা দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি, উন্নয়ন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয়। পাশাপাশি চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজহারুল আলম বাবলুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, জনস্বার্থ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়েও উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজহারুল আলম বাবলু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে বালাপাড়া ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও এলাকার সার্বিক অগ্রগতিতে একজন জনবান্ধব নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।