
সিলেট জেলা প্রতিনিধি :
আব্দুল হামিদ রানা
অতীব কষ্টের সহিত জানাচ্ছি যে, সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার কৃতি সন্তান, ফেঞ্চুগঞ্জ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি তদন্ত)
জনাব আমিনুল ইসলাম চৌধুরী স্যার স্ট্রোক জনিত কারণে অদ্য রাত অনুমান ১১:০০ ঘটিকায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেলে মৃত্যুবরণ করেন, ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আমাদের সকলের প্রিয় স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন এর দরবারে ফরিয়াদ করি হে আরশের মালিক আমাদের সকলের প্রিয় আমিনুল ইসলাম স্যার এর সকল গোনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে ক্ববুল করুন আমিন।