
সিলেট জেলা প্রতিনিধি :
আব্দুল হামিদ রানা
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার
সিলাম শেখপাড়া গ্রামের তরুণদের পূর্ব বিরোধের জের ধরে শেখপাড়া গ্রামের রাসেল (২১) নামের এক যুবক খুন হয়েছে। শুক্রবার ( ২ অক্টোবর) বিকেল ৩ ঘটিকার সময় চকের বাজারে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ছোটদের মধ্যে কয়েকদিন থেকে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে বিকেল তিনটার দিকে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে চকের বাজার ডাউনের নিচে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এসময় রাসেলকে একাধিক ছুরিকাঘাত করা হয়। তখন শোরচিৎকার শোনে বাজারে ও আশপাশে থাকা শেখপাড়া গ্রামের লোকজন গিয়ে রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানের ডাক্তাররা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মৃতদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে, খুনের খবর পেয়ে শেখপাড়া গ্রামের শাহ বংশ ও শেখ বংশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে সব ধরনের সংঘর্ষ ও হামলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে এসএমপি পুলিশ।
অপরদিকে, দীর্ঘদিন থেকে হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) মাজার মসজিদ ওয়াকফ এস্টেট নিয়ে ওই বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। যা নিয়ে আপোষ মিমাংসা হয় এবং বিরোধীয় বিষয়টি মিমাংসার জন্য নয় পাড়ার মুরব্বিয়ানদের কাছে রয়েছে।