
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে রংপুরের কাউনিয়া উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সদরুল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন রকসি, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইন্তাজ আলী, সদস্য সচিব আব্দুল হালিম, জিয়া মঞ্চের সদস্য সচিব এস. আর. সোহেল, যুবনেতা আবু সায়েম সরকার, বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দলের নেতা রিওন ও রুবেলসহ যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল সবসময় সোচ্চার থাকবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা অব্যাহত রাখতে সাংগঠনিকভাবে কাজ করবে।