
মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যুবক অচেতন অবস্থায় রয়েছেন। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা কোনো পরিচয়পত্র বা স্বজনদের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে ওই যুবককে অচেতন করে তার কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। পরে অসুস্থ ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে যুবকটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় ও পরিবারের সদস্যদের সন্ধান পেতে সহায়তা কামনা করা হয়েছে।
কেউ যদি ছবির যুবককে চিনে থাকেন অথবা তার পরিবারের সদস্যদের পরিচয় জানেন, তাহলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট থানা কিংবা নিকটস্থ স্বজনদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।**
পরিবারের সন্ধান পেলে দ্রুত তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি শেয়ার করে যুবকের পরিবারের কাছে খবরটি পৌঁছে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।