
মে: আল-মাহফুজ শাওন, খুলনা।
মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলনায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয় যুবশক্তি খুলনা মহানগর।
আজ আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোও সামাজিক দায়িত্ব। মানুষের কল্যাণে জাতীয় যুবশক্তির এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।