
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৮ বছর বয়সী মো. ইলিয়াস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানার পুলিশ উপজেলার মধ্য ঝমঝনিয়া খেয়াঘাট সংলগ্ন চান মিয়ার চা দোকানের সামনে থেকে তাকে আটক করে। এ ঘটনায় নাজিরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে