
জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে আইডিইবি রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর টাউন হলে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ।
আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রংপুর অঞ্চলের দায়িত্ব
প্রাপ্ত প্রকৌশলী মো. সেলিমুর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. রিয়াজুল হক নান্নু, আইডিইবি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব) মো. মাইদুল ইসলাম, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. রবিউল ইসলাম, প্রকৌশলী মো. কামরুল হুদা ও উপপ্রকৌশলী মো. সাইদুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃ বৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রকৌশলীদের দক্ষতা, মেধা ও অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলামের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। অনুষ্ঠানে আইডিইবির স্থানীয় নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য, বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।