
সড়কের শৃঙ্খলা ফেরানো এবং ট্রাফিক আইন নিয়ে সচেতনতামূলক ভিডিও তৈরি করে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর মোটোকপ রাজ (রাজ আহমেদ) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
গত ৪ নভেম্বর রাজধানীর বিজয় সরণি সিগন্যালে নিয়ম মেনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি দ্রুতগতির সাদা রঙের প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ধাক্কা দেওয়ার পর মোটোকপ রাজের বাইকটিকে বেশ কিছুদূর টেনে নিয়ে চালক গাড়িটি নিয়ে দ্রুত চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে।
সড়কে নিয়ম মানা ও সচেতনতা তৈরিতে নিয়োজিত একজন মানুষের সাথে এমন ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ ও তার লাখ লাখ অনুরাগী তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং অবিলম্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক গাড়ি ও চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।