
ব্যুরো প্রধান, সিলেট :
সিলেট জেলা প্রতিনিধি :
আব্দুল হামিদ রানা
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন, ঢাকা থেকে এ কমিটি ঘোষণা ও স্বাক্ষর করা হয় বলে প্রকাশিত কমিটির প্যাডে উল্লেখ রয়েছে।
প্রকাশিত কমিটি অনুযায়ী, সিলেট জেলা শাখার সভাপতি করা হয়েছে অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামকে এবং সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আক্তার হোসেন ভূঁইয়া মিন্টুকে।
এ ছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন—বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, সফিকুর রহমান টুটুল, মো. মাসুক এলাহী, মোহাম্মদ শহিদুজ্জামান শাহেদ, জাকির হোসেন, জাকারিয়া আরেফিন ফয়সল, আমির উদ্দিন পাবেল, অ্যাডভোকেট বদিউল আলম লিটন, এম. এ. হক, রোটারিয়ান এম. এ. রহিম, মো. আব্দুল হাকিম, রফিকুল বারী রোমান, মো. আব্দুল ওয়াহিদ, রাসেল মাহবুব, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, নূরুল হুদা চৌধুরী, মো. জামাল আহমেদ, শেখ মো. ফারুক উদ্দিন, হারুন অর-রশিদ সরকার, হাজী কাউছার রশিদ ও মো. জালাল আহমেদ।
সাধারণ সম্পাদক করা হয়েছে শিহাব উদ্দিন আহমেদ শিহাবকে।
১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রায়হাদ বকসকে।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন—শেখ খালিদুর রহমান সাইদ, মোহাম্মদ তাহির আলী, জাহেদ আহমেদ বাবু, সাইফুল ইসলাম হৃদয়, মনজুর হোসেন মজুন, মো. আনহার মিয়া, মো. স্বপন আহমদ, সৈয়দ আমজাদ হোসেন পলাশ, মো. আল আমিন ও মোস্তাক আহমেদ।
সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন—জুয়েল মিয়া, মো. আবুজর গৌছ, মো. জাকির হোসেন, সেলিম হোসেন চৌধুরী, প্রতাপ চক্রবর্তী হিমাংশু রহমান, আতাউর হোসেন টুটুল ও জাকির হোসেন জাকারিয়া।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন—মো. জাবেদুল ইসলাম বাবু, মো. নিলু আহমেদ, মো. সেলিম আহমদ, এম. মোহাম্মদ আলী, মো. শহিদ আহমেদ, মো. আব্দুল আলী মাসুক ও মো. জাবেদ খান।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন—মোস্তফা কামাল পানা, জিয়াউল হক মিঠু ও মো. আবিদুর উদ্দিন মেহেদী।
এ ছাড়া কোষাধ্যক্ষ মো. ইমতিয়াজ আলী, দপ্তর সম্পাদক সাইফুর রহমানী চৌধুরী সুজন, প্রচার সম্পাদক নাজমুল হক মিলাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সৈয়দ সুরময় আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার হোসেন বাবুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. ছাইদুল ইসলাম এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান আহমদ (বাবলা)।
আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট ইসরাফিল আলীকে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে এনামুল হককে।
বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক
কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন সুমন, ছাত্র বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম নাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মাসুক আহমদ, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এনামুল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আবুল খান, পল্লী উন্নয়ন ও গ্রাম কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আজমল খান এবং মৎস্য ও পশুসম্পদ বিষয়ক সম্পাদক মো. নাজিম উদ্দিন।
মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়েছে আমাতুল মাসুমাকে।
এদিকে সিনিয়র সহ-দপ্তর সম্পাদক পদে সাংবাদিক কবি এস. পি. সেবু বিনা প্রতিদন্ধিতায় মনোনীত ও নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফয়সাল আহমেদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম মুকিদ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সেলাজ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল রশিদ হুমায়, সহ-আইন বিষয়ক সম্পাদক আহমেদ আহমদ ওয়াসি, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মহরম আলী সুমন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন মাস্টার, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. ইউসুফ মিয়া, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সিমু, সহ-প্রশিক্ষণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সেলিম আহমেদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাওসার আহমদ সুমন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ কুমার দে, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুক আহমেদ, সহ-গ্রাম কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল আহমদ শিমুল, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. খালেদ আহমেদ কামাল, সহ-মৎস্য ও পশুসম্পদ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সুমি বেগম।
সদস্য ও কার্যনির্বাহী সদস্য
কমিটির সদস্য তালিকায় রয়েছেন সম্মানিত সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শামীম আহমেদ হেলালী, হাজী আব্দুল মনাফ, মুক্তিযোদ্ধা মাসুদ বখত চৌধুরী ও মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—চৌধুরী মোহাম্মদ সুহেল, মো. শুকুর আলী, আনহার উদ্দিন, জুনায়েদ আহমদ (জুনেদ), মো. আমিরুল ইসলাম রুবেল, মো. জালাল আহমেদ, মো. মোশাহিদ আলী, আব্দুল হাকিম রুপা মিয়া ও জীবন আহমেদ সায়েমসহ অন্যরা।
কেন্দ্রীয় পর্যায়ের তত্ত্বাবধান ও অনুমোদন
প্রকাশিত কমিটির সঙ্গে দেওয়া তথ্য অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী এমপির স্বাক্ষরিত সুপারিশে এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নীতিনির্ধারক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের যৌথ তত্ত্বাবধানে এ কমিটি গঠন করা হয়েছে।
প্যাডে উল্লেখ রয়েছে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আহমেদ উলফাতের স্বাক্ষরিত কমিটিটি বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন, ঢাকা থেকে ঘোষণা ও স্বাক্ষর করা হয়।