ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশায় বিশ্বনাথে দোয়া ও মিলাদ মাহফিল

IMG-20260817-WA0023

আব্দুল হামিদ রানা, বিশ্বনাথ প্রতিনিধি:

মজলুম জননেতা ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশায় সিলেটের বিশ্বনাথে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বাদ মাগরিব বিশ্বনাথ উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইলিয়াস আলীর সুস্থতা ও নিরাপদে পরিবারের কাছে ফিরে আসার জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিনিয়র সদস্য তাজেক আলী, হেলাল আহমদ, জাবেদ, সাইফুল খান, বাবুল আহমেদ, আব্দুল হামিদ রানা ও আমির আলী।

এছাড়া যুবদল নেতা বাবুল আহমদসহ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা জননেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তার পরিবার, স্বজন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা ইলিয়াস আলীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরে মজলুম জননেতা এম. ইলিয়াস আলীসহ সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Reporter: