জাতীয়

দোহারর জয়পাড়া বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ৯ হাজার টাকা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও দোহার পৌরসভা। আজ ৭ অক্টোবর, ২০২৬, বুধবার বেলা ১১টায় এ অভিযান শুরু হয়।

ঢাকার কেরানীগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আমান উল্লাহ আমানের উপস্থিতিতে সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে এক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ অক্টোবর, ২০২৬, মঙ্গলবার, সকালে, কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এই প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

দোহারে নবীনবরণে সংসদ সদস্য: “আগামীর বাংলাদেশ হবে মাদকমুক্ত তারুণ্যের”

যে কোনো মূল্যে দোহার-নবাবগঞ্জকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা মাদকমুক্ত তারুণ্যের বাংলাদেশ।”
ঢাকার দোহারে পদ্মা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা আসবে: এমপি খন্দকার আবু আশফাক

সারাদেশের কৃষকদের সরকারি প্রণোদনা সরাসরি পৌঁছে দিতে পাইলট পর্যায়ে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে ঢাকার দোহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণের পাশাপাশি দুস্থদের সেলাই মেশিন ও অসচ্ছলদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।

জলাতঙ্ক দূর করতে দরকার জনসচেতনতা, দোহারে জলাতঙ্ক দিবসের বার্তা

ঢাকার দোহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬’ উদ্‌যাপিত হয়েছে। দিবসের মূল প্রতিপাদ্য ছিল, ‘একসাথে আরো শক্তিশালী-জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি’।

রাইপাড়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও পরিচ্ছন্নতা অভিযান

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকালে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্ষা ও পরবর্তী সময়ে মশাবাহিত রোগ, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং পরিষদ এলাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“তোমরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে” — নবাবগঞ্জে সংসদ সদস্য আশফাক

নবাবগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৩৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) দপুরে নবাবগঞ্জের কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাব্যবস্থা নিয়ে বিগত ১৭ বছরে নানা ছেলেখেলা হয়েছে: কেরানীগঞ্জে রুহুল কবির রিজভী

বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা রকম ছেলেখেলা ও অনিয়ম করা হয়েছে, যা শিক্ষার গুণগত মানকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু বড়ো বড়ো শিক্ষাপ্রতিষ্ঠান বা অবকাঠামো গড়ে তুললেই শিক্ষার মান বাড়ে না, এর জন্য প্রয়োজন নিবেদিতপ্রাণ শিক্ষক।

লটাখোলা বাজারে এসিল্যান্ডের ঝটিকা অভিযান, অসাধু ৯ দুধ ব্যবসায়ী দণ্ডিত

ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দোহার উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র লটাখোলা বাজারে এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ ১৭ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) সকালে লটাখোলা নতুন বাজারে দুধে ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।

নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান দোহার উপজেলা নির্বাহী অফিসারের

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে দোহার উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ দিকনির্দেশনামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।