Blog

কুড়িগ্রামের চিলমারীতে বাল্য বিবাহ নিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন নয়ারহাট ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

আলোচনা সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের ভূমিকা এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

একই সঙ্গে কিশোর-কিশোরীদের মানসিক চাপ, হতাশা, পারিবারিক ও সামাজিক নানা সমস্যার বিষয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে দুর্গম ও নদীবেষ্টিত এলাকার কিশোর-কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, বাল্যবিবাহের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া এবং তাদের সুস্থ-স্বাভাবিক বিকাশের জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক এ আলোচনা সভায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কিশোর-কিশোরীদের নিরাপদ, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ নতুন দিনের প্রত্যাশায়, নতুন পথে অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক...

কাউনিয়ায় প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন

কাউনিয়া( রংপুর)প্রতিনিধি; ভরসা গ্রুপ অব ইন্ডাট্রিজের পরিচালক ও হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়াত...

রংপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন

মোঃ সৈয়দ আলী পীরগাছা (রংপুর) প্রতিনিধি: :রংপুরের সন্তান ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল...

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে রংপুরের...

ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবানকাউনিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি এ প্রতিপাদ্য...

কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে দুই...

কুড়িগ্রামের রাজিবপুরে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

মঙ্গলবার ২০ অক্টোবর পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাদেকুল হাসান খান ও উপজেলা মৎস্য কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের বংশবিস্তার রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ জালের মাধ্যমে মাছ শিকার বন্ধে প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার ও মাছ শিকার থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে

রাজিবপুরে ইয়াবাসহ আটক ১

রাজিবপুরে ৪ মাদক মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেফতার

রাজিবপুর প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজিবপুরে পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আঃ মান্নান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে কাচারীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। রাজিবপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আঃ মান্নান কাচারীপাড়া এলাকার মোঃ হানিফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির অপরাধ তথ্য সমীক্ষা পর্যালোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে পূর্বের আরও চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কাউনিয়ার মীরবাগে মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ১৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ মহেশা ড্রাইভারপাড়া এলাকায় মাইক্রোবাস ও ১৮ চাকার...

কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃকাউনিয়ায় ফখরুল আলম রতন(৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।ঘটনা টি ঘটেছে সোমবার...