বালাপাড়া ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
আসন্ন বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার উন্নয়ন, জনসাধারণের সেবা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং যোগ্য প্রার্থী নির্বাচনের বিষয়ে মতামত তুলে ধরেন।
আলোচনা সভায় মিজানুর রহমান মিজান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
