সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান

IMG_20261127_195531

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময় সভা ও শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা অনুষ্ঠান-২০২৬ সরকার পাড়া অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর)। সকাল ১১টায় এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় কমিটি।
মনজুদার রহমান নেতা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
হারাগাছ এর সমাজ সেবক মোঃ শাহজাহান হোসাইন,
সরকারপাড়া যুব সংঘের সভাপতি মোঃ জোবাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন। আরও বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, সদস্য কাওসার আহমেদ প্রমূখ।
সূত্রে জানা যায়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং সমাজিক উন্নয়নে ভূমিকা রাখায়, শ্রেষ্ঠ সংগঠক মোঃ মনজুদার রহমান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সংগঠকদের উৎসাহিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Reporter: