মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আশফাক
ঢাকার দোহার উপজেলায় শিলাকোঠা নাইট ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
