সারাদেশ

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : আজ ৩০ সেপ্টেম্বর বুধবার কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।
সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

তথ্য সংগৃহীত

রাজিবপুরে জেলা ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

রাজিবপুরে জেলা ছাত্রলীগের সদস্য হারুনুর রশিদ গ্রেপ্তার

হাফিজুর রহমান (রাজিবপর রৌমারী প্রতিনিধি): কুড়িগ্রামের রাজিবপুরে হারুনুর রশিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ। তিনি নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটিতে ১৯ নম্বর সদস্য হিসেবে উল্লেখ রয়েছেন বলে জানা গেছে।
গ্রেপ্তার হারুনুর রশিদ রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের পশ্চিম কারিগরপাড়া গ্রামের আব্দুল করিম (কসাই)-এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পশ্চিম কারিগরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে হারুনুর রশিদকে গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, রাজিবপুর থানায় দায়ের করা একটি মামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলার নম্বর-০৩। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটিতে তার নাম ১৯ নম্বর সদস্য হিসেবে উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় কী অভিযোগ আনা হয়েছে এবং মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাজিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ হাফিজুর রহমান (রাজিবপুর প্রতিনিধি:) চর রাজিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
উপজেলা পর্যায়ে "নজরুল বর্ষ ২০২৬"উদযাপন উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা,কবিতা,আবৃত্তি, নৃত্য,অভিনয়,সংগীত, ইসলামি সংগীত /গজল,হামদ ও নাত,নির্ধারিত বক্তৃতা /উপস্থিত বক্তৃতা বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা হতে সারা দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

কুড়িগ্রামের রাজিবপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

রাজীবপুরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার
রাজিবপুর প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) টাঙালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আলম মিয়া ওরফে আলম কসাইকে ৪১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
একই এলাকায় পৃথক অভিযানে ইয়াবা সেবনের দায়ে মো. লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
অন্যদিকে, ধুলাউড়ি গ্রামের সুইচগেট বাজারসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে মোছা. মনোয়ারা ও মো. তাহেরুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

দারিদ্র বিমোচনে রাজিবপুরে (সিজেডএম) এর এক কোটি ত্রিশ লক্ষ টাকার তহবিল হস্তান্তর

দারিদ্র্য বিমোচনে রাজিবপুরে ১ কোটি ৩০ লাখ টাকার যাকাত তহবিল হস্তা'ন্তর

মোঃ হাফিজুর রহমান রাজিবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজিবপুরে দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) জীবিকা মোহনগঞ্জ-১ ও কোদালকাটি প্রকল্পের দ্বিতীয় দফার তহবিল হস্তা'ন্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চর রাজিবপুর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রকল্পের মুস্তাহিক পরিবারের মাঝে এ তহবিল হস্তান্তর করা হয়।

সিজেডএম সূত্রে জানা যায়, জীবিকা উন্নয়ন কেন্দ্র মোহনগঞ্জ-১ প্রকল্পের দ্বিতীয় দফায় ৪৮৮টি মুস্তাহিক পরিবারের জন্য ৬৬ লাখ ২৫ হাজার টাকা এবং জীবিকা উন্নয়ন কেন্দ্র কোদালকাটি প্রকল্পের দ্বিতীয় দফায় ৪৮৮টি পরিবারের জন্য ৬৪ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুই প্রকল্পে মোট ৯৭৬টি পরিবারের মাঝে ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জীবিকা মোহনগঞ্জ-১ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. জাকির হোসাইন। প্রকল্পের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন জীবিকা কোদালকাটি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. লিয়াকত আলী।

পরে দুই প্রকল্পের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন মনিরা পারভীন, শিরিনা বেগম, আফরোজা বেগম, আফসানা আক্তার ও রিনা আক্তার। তাঁরা প্রকল্পের মাধ্যমে তাঁদের জীবনমান উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরেন।

সদস্যদের অভিজ্ঞতা শোনার পর রাজিবপুর এলাকার চারটি জীবিকা প্রকল্পের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন সিজেডএমের উত্তর-পূর্ব এলাকার এরিয়া ম্যানেজার মো. আব্দুর রউফ।

অনুষ্ঠানে সিজেডএমের জীবিকা প্রকল্পের গুরুত্ব ও প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে আলোচনা করেন সিজেডএমের হেড অব অপারেশন কাজী আহম্মেদ ফারুক। তিনি বলেন, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত সিজেডএম প্রায় ১৭ লাখ মানুষকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান। তিনি সিজেডএম ও জীবিকা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জীবিকা উন্নয়ন কেন্দ্র মোহনগঞ্জ-১ প্রকল্পের ১৭টি দলের ১৭ জন নেত্রীর হাতে দ্বিতীয় তহবিলের চেক এবং জীবিকা উন্নয়ন কেন্দ্র কোদালকাটি প্রকল্পের ১৬টি দলের ১৬ জন নেত্রীর হাতে দ্বিতীয় তহবিলের চেক হস্তান্তর করা হয়।
সিজেডএমের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি সদস্যদের টেকসই জীবিকা নিশ্চিত ও জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক

রাজিবপুর ও রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ আলম (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নটানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁর বসতবাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার করা ২০০ পিস ইয়াবার ওজন ২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
অভিযানে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করা হয়েছে।

রাজধানীর খিলগাঁওয়ে জজ হত্যা মামলায় আরও ৫ জন গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা জজ মিয়া হত্যা মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা...

নাজিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

  পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বৈইবুনিয়া এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার বিরুদ্ধে...

দৈনিক সময়ের আলোর সাংবাদিক মোজাহিদের আইডি গায়েব: নেপথ্যে সাইবার হামলা ও কপিরাইটের অপব্যবহা।

 সময়ের আলোর সাংবাদিক মোজাহিদের ২ লাখ ফলোয়ারসমৃদ্ধ জনপ্রিয় ফেসবুক আইডিটি সাইবার হামলার শিকার হয়ে গায়েব...

এমপি খন্দকার আবু আশফাকের উপস্থিতিতে দোহার পৌর যুবদলের কর্মীসভা

ঢাকার দোহার পৌর এলাকার পূর্ব জয়পাড়ার ঐতিহাসিক কালেমা চত্বরে উৎসবমুখর পরিবেশে দোহার পৌরসভা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে আয়োজিত এ সভায় মিছিল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।