সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে নৌবাহিনীর জাহাজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এ আয়োজনের মাধ্যমে দর্শনার্থীরা নৌবাহিনীর জাহাজ কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। সশস্ত্র বাহিনী দিবসকে ঘিরে এ প্রদর্শনীতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।
