শিক্ষা

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম প্রতিনিধি) আজ ০৯ আগষ্ট প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ, কুড়িগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের শিখনফল উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি দুর্গম ও চরাঞ্চলে শিক্ষক ঘাটতি নিরসন, সীমিত জনবল ও সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ও অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা গ্রহণ নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতি জানান, জেলা প্রশাসন শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সমন্বিত উদ্যোগ ও কার্যকর তদারকির মাধ্যমে জেলার প্রতিটি শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

ইউআইটিএসের আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগ ও ব্যাচ ৫৬-এর আয়োজনে ‘শরৎকালীন নবীনবরণ...

গাজীপুরের পিরুজালীতে শিক্ষার্থীদের মাঝে ২৫০টি ব্যাগ ও ৩০০টি ছাতা বিতরণ।

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে পাটের তৈরি স্কুল ব্যাগ...

রাজিবপুরে মাদ্রাসা শিক্ষককে সংবর্ধনা

চাকরি জীবনের ইতি, ভালোবাসায় বিদায়।
মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম প্রতিনিধি) দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে আজ ৩১ আগষ্ট বেসরকারি শিক্ষক নীতিমালা (মাদ্রাসা) অনুযায়ী ৬০বছর পূর্ণ হওয়ায় শেষ কর্মদিবস সম্পন্ন করলেন আলহাজ্ব মাওলানা মো. আলী আজগর, এবতেদায়ী প্রধান, চর রাজিবপুর আলিম মাদ্রাসা।
দীর্ঘ কর্মজীবনে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়েছেন তিনি। তাঁর বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়ে চর রাজিবপুর আলিম মাদ্রাসা পরিবার।
সাধ্যমতো বিদায়ী আয়োজন শেষে প্রিয় শিক্ষককে সম্মান ও ভালোবাসায় গাড়িবহরের মাধ্যমে তাঁর নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।
চাকরি জীবনের সমাপ্তি হলেও তাঁর দীর্ঘদিনের কর্ম, ভালোবাসা ও অবদান থেকে যাবে শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে।
শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা-হুজুরের অবসরজীবন হোক শান্তিময় ও আনন্দময়।

কুড়িগ্রামে জিপিএ -৫ প্রাপ্ত দের সম্বর্ধনা

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম), এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা। কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজনে জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন ও অর্থোপেডিক্স সার্জন ডাঃ আমিনুর রহমান।

রৌমারীতে শিক্ষককে বিদায় সংবর্ধনা

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম প্রতিনিধি) জেলার রৌমারী উপজেলার পূর্ব কাউয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ শামছুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মাওলানা মতিউর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, মোঃ তসলিম উদ্দিন, সহকারী শিক্ষক, তেকানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ এরশাদুল হক (আর্মি), মোঃ হাসানুজ্জামান, শিক্ষক, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদ এরশাদুল হক, সমাজসেবক, মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক, তেকানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মিজানুর রহমান, শিক্ষক, রৌমারী কেরামতিয়া মাদরাসা, মোঃ লিটন মিয়া, বিমান বাংলাদেশ হসপিটাল এবং জনাব শাহীন সোহাগ, জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম।
বক্তারা জনাব মোঃ শামছুল হকের দীর্ঘ শিক্ষকতা জীবনের নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন এবং তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষক জনাব মোঃ শামছুল হকের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।

OCV Campaign 2026-এর প্রশিক্ষণে লজিক অফ বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল

 বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত Oral Cholera Vaccination (OCV) Campaign 2026-এর প্রশিক্ষণ কর্মসূচিতে সফলভাবে...

কুড়িগ্রামের রাজিবপুরে এস এস সি পরীক্ষায় জিপিএ পাস প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির রাজিবপুর উপজেলা শাখা

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজিবপুর উপজেলা শাখা। এ সময় শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানো ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তারা।
ছাত্রশিবির রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ শহীদুল্লাহ্ তাওহীদ বলেন, “ভবিষ্যৎ জীবনে তারা আরও ভালো করবে—এই প্রত্যাশা আমরা করি।” তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬৭

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬৭ আবু কাওসার মাখন রাজশাহী ব্যুরো  ২০২৬ সালের মাধ্যমিক...

​নাজিরপুরের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৮৮%, জিপিএ-৫ পেয়েছে ৪ জন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়...