শিক্ষার মানোন্নয়নে পাশে থাকার আশ্বাস নিপুণ রায়ের

0

ঢাকার কেরাণীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিনজিরা পীর মোহাম্মদ (পি. এম.) পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

3

1

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার কেরাণীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিনজিরা পীর মোহাম্মদ (পি. এম.) পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকালে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও প্রবীণ শিক্ষার্থীরা নবাগতদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনেও মনোযোগী হতে হবে।”
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কাজ করার কথা জানান। পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাদ্দেদ আলী বাবু।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফারহাতুল বারী। এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচ ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *