Blog

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল -কেমন হতে পারে আগামীর কমিটি।

সিলেট জেলা প্রতিনিধিআব্দুল হামিদ রানা স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে সিলেটে চলছে গুঞ্জন। চলমান কমিটির মেয়াদ...

পীরগাছায় স্কুলের জমি বেদখলের অভিযোগ, প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা

মোঃ সৈয়দ আলী, পীরগাছা (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বেদখলের অভিযোগে বিক্ষোভ...

পীরগাছায় অবৈধ তেল কারখানায় অভিযান, নামমাত্র সাজা ও মালামাল ছেড়ে দেওয়ার অভিযোগ

মোঃ সৈয়দ আলী, পীরগাছা (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল ও বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য...

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়কআন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

সিলেট জেলা প্রতিনিধিআব্দুল হামিদ রানা সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন...

সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি

আবু কাওসার মাখন​রাজশাহী ব্যুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচজন শিক্ষককে ‘সর্বহারা’ পার্টির পরিচয় দিয়ে ফোন...

নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানাল জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী

রাব্বি রহমান নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির,...

হারানো ৮৯ মোবাইল ও বিকাশ প্রতারণার ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

মো: আল-মাহফুজ শাওন, খুলনা: ৩ এপিবিএন, খুলনার অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে...

রাতের অন্ধকারে তার চুরি, খুলনা মহানগরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খালিশপুরে ট্রান্সফরমারের সংযোগ কেটে নেওয়ার অভিযোগ, বিদ্যুৎহীন এলাকাবাসী; চুরি-ছিনতাই ঠেকাতে রাতের টহল জোরদারের দাবি। মো:...

ক্র্যাচে ভর করে চলাফেরা শারিরীক প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি একরামুল কে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ক্র্যাচে ভর দিয়ে ঠিকমতো হাঁটতে পারেন না। একটি পা প্রায় অচল, অন্য...

রাজিবপুরে জেলা ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

রাজিবপুরে জেলা ছাত্রলীগের সদস্য হারুনুর রশিদ গ্রেপ্তার

হাফিজুর রহমান (রাজিবপর রৌমারী প্রতিনিধি): কুড়িগ্রামের রাজিবপুরে হারুনুর রশিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ। তিনি নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটিতে ১৯ নম্বর সদস্য হিসেবে উল্লেখ রয়েছেন বলে জানা গেছে।
গ্রেপ্তার হারুনুর রশিদ রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের পশ্চিম কারিগরপাড়া গ্রামের আব্দুল করিম (কসাই)-এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পশ্চিম কারিগরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে হারুনুর রশিদকে গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, রাজিবপুর থানায় দায়ের করা একটি মামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলার নম্বর-০৩। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটিতে তার নাম ১৯ নম্বর সদস্য হিসেবে উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় কী অভিযোগ আনা হয়েছে এবং মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।