কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে নির্বাচিত প্রান্তিক চাষীদের মাঝে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা কৃষকদের মাঝে রাসায়নিক সার ও সরিষা বীজ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন,অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান প্রমূখ।
উপজেলার ৬ ইউনিয়নের ২ হাজার ২শ’ চাষীকে সরিষা বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
