জাতীয়

“শিক্ষকরাই জাতির কারিগর”: হযরতপুর স্কুল পরিদর্শনে এমপি আমান উল্লাহ আমান

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ প্রত্যক্ষ করতে কেরানীগঞ্জে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। আজ রবিবার (২৩ আগস্ট ২০২৬) সকাল ঠিক ৭টায় কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ঢাকার হযরতপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

তালতলা নদীভাঙ্গন পরিদর্শনে নাজিরপুর ফাউন্ডেশন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাচিয়া খেয়াঘাট সংলগ্ন তীব্র তালতলা নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে নাজিরপুর ফাউন্ডেশনের একটি...

কেরানীগঞ্জে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি সম্পন্ন

"আসুন আমরা সবাই মিলে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াই"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচলের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কেরানীগঞ্জ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে এই হুইল চেয়ার গুলো তুলে দেয়া হয়।

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

  রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন আবু কাওসার মাখন বিশেষ প্রতিনিধি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)...

নারায়ণগঞ্জ সদরে ওরাল কলেরা ভ্যাকসিন (OCV) ক্যাম্পেইন ২০২৬ এর কার্যক্রম শুরু, সার্বিক সহযোগিতায় লজিক অফ বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত Oral Cholera Vaccination (OCV) Campaign 2026 এর কার্যক্রম...

মাদক প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ

মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজ ও দেশকে রক্ষায় পিরোজপুরে জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সামাজিক...

নাজিরপুরে ইয়াবা ব্যবসায়ী ইলিয়াস আটক, থানায় মামলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৮ বছর বয়সী মো. ইলিয়াস নামের এক মাদক ব্যবসায়ীকে...

রাস্তা ও ভবনের দৈন্যদশা, দোহারের জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির সভায় উদ্বেগ

ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী ০৮ নং জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় আজ থেকে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস চালু

রাজধানীতে নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু...

কুড়িগ্রামের রাজিবপুরে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মোঃ হাফিজুর রহমান (রাজিবপুর রৌমারী প্রতিনিধি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অদ্য ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তারা তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।