তালতলা নদীভাঙ্গন পরিদর্শনে নাজিরপুর ফাউন্ডেশন

0
1000110731

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাচিয়া খেয়াঘাট সংলগ্ন তীব্র তালতলা নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে নাজিরপুর ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল।
​পরিদর্শনকালে নদীভাঙ্গনের ফলে স্থানীয় বাসিন্দাদের গৃহহীন হওয়ার ঝুঁকি ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরজমিনে প্রত্যক্ষ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় জনগণের সাথে কথা বলে তাঁদের নানা সমস্যা ও দাবির কথা শোনেন তারা।

উক্ত নদীভাঙ্গন পরিদর্শনে উপস্থিত ছিলেন:
​অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা — চেয়ারম্যান, নাজিরপুর ফাউন্ডেশন ও বিশিষ্ট আইনজীবী
​ইঞ্জিনিয়ার মোঃ আলী নেওয়াজ
​মোঃ মোতাসিম বিল্লাহ — বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকার

এছাড়াও পরিদর্শনের সময় এলাকার বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নদীভাঙ্গন প্রতিরোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ ও দ্রুত প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *