​কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ

IMG-20260824-WA0062

কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
প্রধান মন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে
কাউনিয়া শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোগে সকল সদস্য শিক্ষক কর্মচারীকে আম গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে কাউনিয়া শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির তারার সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর নব নির্বাচিত ট্রেজারার মোঃ জিল্লুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী ও রংপুর ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান আলীমুল রেজ্জা খাঁন জুয়েল, পীরগাছা ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল কুমার মিত্র,কালব জেলা সহকারী ম্যানেজার দিলীপ কুমার রায়,স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আসাফ-উদ দৌলা শাহীন, বক্তব্য রাখেন কাউনিয়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক রেজাউল করিম, ট্রেজারার মাহমুদা বেগম,ডিরেক্টর ফাকের সরকার, আব্দুল কুদ্দুছ বসুনিয়া, উপজেলা ম্যানেজার দেবাশীষ গুহ রায় প্রমূখ।
কাউনিয়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রত্যেক সদস্য শিক্ষক ও কর্মচারীকে একটি করে কাটিমন আম গাছের চারা বিতরণ করা হয়েছে।

Reporter: