খুলনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার বিতরণ
মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখা।
রোববার (২০ সেপ্টেম্বর) খুলনায় আয়োজিত এ কর্মসূচিতে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে ফুল ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার কর্মসূচি নিয়েছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
