জামালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

IMG-20260902-WA0002

আল আমিন হাসান :

জামালপুর সরিষাবাড়ীতে মঙ্গলবার সকালে উপজেলার আরাম নগর বাজার সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সরিষাবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আরামনগর বাজার ট্রাক সমিতির মোড়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রাটি সরিষাবাড়ী আসনের মাননীয় সাংসদ ফরিদুল কবির তালুকদার শামীম ও পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র একে এম ফয়েজুল কবির তালুকদার শাহীন নেতৃত্বে দেন ।

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিমউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, সহ-সভাপতি গোলাম রব্বানী লেকু, মোঃ জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক লাবিব হাসান তালুকদার লিটন, পৌর বিএনপির সহ-সভাপতি জিএস রবিউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সামিউল হোসেন , ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল মিয়া, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ , পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু,সাধারণ সম্পাদক আঃ রশিদ,সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম খুশু,আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ্জামান,মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন লিটন, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল বারিক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

শোভাযাত্রা ও আলোচনা শেষে মাননীয় সাংসদ ফরিদুল কবির তালুকদার শামীম চর সরিষাবাড়ী ও মোনার পাড়া গ্রামের রাস্তা সহ আরো একাধিক জায়গায় বৃক্ষ রোপণ উদ্ভোদন করেন।

উক্ত অনুষ্ঠান ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান মিলন।

Reporter: