জিয়ানগরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালি, মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা

IMG-20260816-WA0004

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি: জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জননেতা মাসুদ সাঈদী।

জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিয়ানগর উপজেলা সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও মোস্তান হাফিজ, জিয়ানগর প্রেসক্লাবের সেক্রেটারি মনিরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে অতিথিরা জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Reporter: