ডেঙ্গু প্রতিরোধে ইউএনওর নেতৃত্বে ময়লা-আবর্জনা পরিষ্কার

IMG-20260913-WA0006

মামুনুর রশীদ : প্রতিনিধি – ঈদগাহ, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ সেপ্টেম্বর) দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁও উপজেলায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা। দেশব্যাপী একযোগে শুরু হওয়া এ কর্মসূচির উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হয়। উদ্বোধনের পর ঈদগাঁও থানার ওসি এটি এম শিফাতুল মাজদার ঈদগাঁও উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে ঈদগাঁও বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ড্রেন, নালা, জলাশয়, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ির আঙিনা, ড্রেন-নালা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, গুরুত্বপূর্ণ হাট-বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ডেঙ্গু ও আবর্জনামুক্ত ঈদগাঁও উপজেলা গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।উল্লেখ্য, ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী প্রতি শনিবার পরিচালিত হবে

Reporter: