তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Screenshot_2026_0819_222108

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার লেদারবন্দ আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করেন। আটক আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় আব্দুস সাত্তারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে দাবি করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা।

পরে আটক আব্দুস সাত্তার ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১০০ পিস ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

Reporter: