দাখিল পরীক্ষায় জিপিএ-৪.৬৯ পেয়ে সুমাইয়ার কৃতিত্ব
কক্সবাজার জেলা প্রতিনিধি: মেহেদী হাসান শাকিল
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার বাসিন্দা মাওলানা ইব্রাহিমের বড় মেয়ে সুমাইয়া আক্তার সুমি ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সে হ্নীলা উম্মে সালমা (রা.) ইসলামিয়া মহিলা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪.৬৯ অর্জন করেছে।
সুমাইয়ার এ সাফল্যে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি গর্বের সৃষ্টি হয়েছে। তার কৃতিত্বে পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
সুমাইয়া ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায়। এজন্য সে শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
সুমাইয়া আক্তার সুমি ও তার পরিবারের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী।
