নোবিপ্রবির শিক্ষা-গবেষণা উন্নয়নে পাশে থাকার আশ্বাস অ্যাটর্নি জেনারেলের

IMG-20260816-WA0017

মো এমরান হোসেন,নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং অবকাঠামোগত প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নোবিপ্রবির সামগ্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করেন।

জবাবে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গৃহীত উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি নোবিপ্রবির উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, গবেষণার পরিধি সম্প্রসারণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়।

Reporter: