পীরগাছায় মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, পরিবারের আকুতি
মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের বড়পানাসিয়া গ্রাম থেকে মোঃ জুয়েল রানা (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেল চারটার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ জুয়েল রানা বড়পানাসিয়া গ্রামের কৃষক মোঃ হাছেন আলী ও মোছাঃ রোশনা আরা বেগম দম্পতির ছেলে।
পরিবার ও থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ যুবকের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি, ওজন আনুমানিক ৫৫ কেজি এবং মাথার চুল ছোট। তিনি স্বাভাবিক বাংলা ও স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলতে সক্ষম।বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও ছেলের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার হদিস মেলেনি বলে জানান পরিবারের সদস্যরা।
এ ঘটনায় নিখোঁজ যুবকের বাবা মোঃ হাছেন আলী বাদী হয়ে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১১১, জিডি ট্র্যাকিং নং- 8P0W95) দায়ের করেছেন। সন্তানহারা মা-বাবা তার সন্ধানে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ জুয়েল রানার সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে।যোগাযোগ: মোছাঃ রোশনা আরা বেগম (মা), মোবাইল- ০১৭০১৯৬৪৩৪৭ / ০১৮৬৫১৫৭৪৫৩ / ০১৩৩৭২১৪৯৮০। ঠিকানা- গ্রাম: বড়পানাসিয়া, ইউনিয়ন: পীরগাছা সদর, থানা জেলা রংপুর
২০-০৯-২৬
