রংপুরে মহা অষ্টমীতে জগত কল্যাণ প্রার্থনায় কুমারী পূজা

IMG-20261019-WA0035

জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ

সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা, সোমবার তৃতীয় দিন। মহাঅষ্টমি উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী মাহিগঞ্জ জেবিসেন রোডে অবস্থিত রামকৃষ্ণ আশ্রম মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

এ সময় চার বছর তিন মাস বয়সি অরুন্ধতী বাগচী কে দুর্গা মাতা রূপে দেবী দুর্গা সাজিয়ে নারী জাতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং জগতের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ভক্তরা কুমারী দেবীর চরণে অঞ্জলি দেন। রংপুর শহরের একমাত্র মন্দির যা মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমেই অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে মাতৃরুপে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

অশুভ শক্তিকে বিনাশ, হিংসা বিদ্বেশ হানাহানি থেকে মুক্তিলাভ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে এসময় ,ম্যানেজিং কমিটি রামকৃষ্ণ মিশন ও আশ্রম সভাপতি অজয় কুমার রায় বলেন,


মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে ভোর ৬টা থেকে শত ভক্তবৃন্দ উপস্থিত হয় দীর্ঘ সময় অপেক্ষায় থাকে এক নজর জীবন্ত মায়ের দর্শন লাভ করার জন্য, সনাতন ভক্তবৃন্দরা, হিংসা বিদ্বেশ হানাহানি ভুলে অশুভ শক্তিকে বিনাশ করে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, সারদা সংঘ, রামকৃষ্ণ মিশন ও আশ্রম, মঞ্জুশ্রী সাহা, তিনি বলেন পুজোয় আনন্দ উৎসবের কোনো ঘাটতি নেই। শারদীয় দুর্গাপূজা আড়ম্বর পরিবেশে উৎসাহের সাথে পূজা করছে। মণ্ডপে ভক্তদের উপস্থিতিই সেটা প্রমাণ করে। ভক্তরা স্বস্তফূর্তভাবে অংশ নিচ্ছে।

Reporter: