লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রশিক্ষণ ও আলোচনা সভা

IMG-20260827-WA0006

মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান খায়রুল আলম রফিক।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা করতে হলে যেকোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। জনস্বার্থ ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে মানুষের পাশে থেকে সঠিক, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর লক্ষ্মীপুর জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দায়িত্বশীল সাংবাদিকতা ও নির্যাতন প্রতিরোধে সংগঠনের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

আলোচনা শেষে জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ও সংগঠনের চেয়ারম্যান খায়রুল আলম রফিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Reporter: