শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

IMG-20261107-WA0009

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:


খুলনার শিববাড়ি মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যে কালি মাখানোর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
ভাস্কর্যটির এমন অবস্থার খবর পেয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ভাস্কর্যটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যে কালি মাখানোর ঘটনায় নগরজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য ও জনপরিসরের সৌন্দর্য রক্ষায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Reporter: