ইন্দুরকানীতে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও উপহার প্রদান

IMG-20260812-WA0048

ইন্দুরকানী (জিয়ানগর), পিরোজপুর:
এসএসসি ও দাখিল পরীক্ষায় ৬ নম্বর ওয়ার্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা ও উপহার প্রদান করেছে খোলপটুয়া নবজাগরণ যুব সংঘ

শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে সংগঠনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য কামনা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Reporter: