কমলনগরে নুরুল উলুম হাফিজিয়া এতিমখানা ও জাম মসজিদের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নুরুল উলুম হাফিজিয়া এতিমখানা ও হাজী মোহাম্মদ উল্লাহ মিয়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ, পীর সাহেব কমলনগরের জামাতা এবং মুন্সিগঞ্জ মারকাজুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা মুফতি শরিফুল ইসলাম জিহাদি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি আল আমিন সাইফী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জিল্লুর রহমান।
মাহফিলে সভাপতিত্ব করেন ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খায়ের নিজাম। এছাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী নুর নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদ কমিটির সভাপতি আলী হোসেন মাঝি।
আলোচকরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি ও দুনিয়াবি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তারা মুসল্লিদের ইসলামের আদর্শ অনুসরণ, নৈতিক জীবনযাপন এবং হেদায়েতের পথে ফিরে আসার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপ্তি হয়।
