কমলনগরে ফয়জুল কুরআন ইসলামী একাডেমির ছাএ ৮ মাসে হেফজু সম্পন্ন করলেন হাফেজ আবদুর রহমান ।
মোহাম্মদ নুরুল ইসলাম স্টাফ রিপোটার ,লক্ষীপুর।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩ নং চর লরেন্স ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসিন্দা আনোয়ার হোসেন সন্তান মোঃ আবদুর রহমান লরেন্স বাজার ফয়জুল কুরআন ইসলামি একাডেমির হেফজু বিভাগের ছাএ আবদুর রহমান মাত্র আট মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন তার বয়স ১০ বছর শিশু মোঃ আব্দুর রহমানেরব এই অসাধারণ সাফল্যে আনন্দিত শিক্ষক ও পরিবারের সদস্যরা,
সাধারণত একজন শিক্ষার্থীর পুরো কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ব্যতিক্রমী মেধা, একাগ্রতা ও নিয়মিত অধ্যবসায়ে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান।
জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করে সে। শুরুতে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে সবক দিলেও পরবর্তী সময়ে কখনো পাঁচ, আবার কখনো ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শোনাত।
প্রতিষ্ঠান পরিচালক মাওলানা আবুল কালাম জানান ছাএটি তার মেধা অনুযায়ী চেষ্টা করেছে এবং তার অভিবাবক সচেতন ছিলো বিধায় আমরা হেফজু বিভাগের সিলেবাস অনুযায়ী পাটদান করেছি তাই আল্লাহর রহমতে সে ৩০ পারা ৮ মাসে হেফজু সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ, আমি তার সফলতা কামনা করি, শিক্ষকরা জানান, পড়াশোনার প্রতি আব্দুর রহমানের ছিল বিশেষ আগ্রহ ও মনোযোগ। অন্য শিক্ষার্থীরা বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকলেও সে নিজের কক্ষে বসে পড়াশোনা করত। হাফেজ হওয়ার দিনও তাকে নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখা গেছে।
আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেঞ্চ বাজারে অবস্থিত ফয়জুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
মাত্র আট মাসে কোরআন মুখস্থ করতে পেরে উচ্ছ্বসিত আব্দুর রহমান সে বড় হয়ে একজন বড় হাফেজ ও আলেম হওয়ার স্বপ্ন দেখে তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী। ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল এবং তার মায়ের। সেই স্বপ্ন পূরণ হওয়ায় ছেলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম আরো বলেন, আল্লাহর অনুগ্রহে আব্দুর রহমান মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে। এত অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এ বছর তাদের প্রতিষ্ঠান থেকে আরও পাঁচজন শিক্ষার্থী হাফেজ হয়েছে। এটি মাদ্রাসার জন্য গর্বের বিষয় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন যেনো প্রতিষ্ঠানটিকে আল্লাহ কবুল করেন।
