কমলনগর থানা মাসিক পরিদর্শনে আসছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার
মোহাম্মদ নুরুল ইসলাম, লক্ষীপুর প্রতিনিধি, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে তিনি এ পরিদর্শন সম্পন্ন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় কমলনগর থানার ফোর্সদের থাকার ব্যারাক, থানার বিভিন্ন স্থাপনা এবং দাপ্তরিক রেজিস্টারসমূহ ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি পরিদর্শন প্রতিবেদন বইয়ে তার পরিদর্শন সংক্রান্ত বিস্তারিত নোট লিপিবদ্ধ করেন।
পরিদর্শন শেষে থানার কর্মকর্তা ও পুলিশের সদস্যদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, এবং জনসেবা নিশ্চিত করা প পুলিশের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ফরিদুল আলমসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
