কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকালে কালবেলা পত্রিকার কাউনিয়া উপজেলা প্রতিনিধির আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক কালবেলার কাউনিয়া উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু,সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বসুনিয়া, উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সাংবাদিক জহির রায়হান,আশরাফুল হাবিব তুষার, আমজাদ হোসেন, আসাদুজ্জামান আসাদ, আমিনুল ইসলাম, সজীব উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষা, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক কালবেলা তার সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
