খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ

IMG-20260811-WA0014

মো. আল-মাহফুজ শাওন, খুলনা :

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ‘পিপলস পার্টনারশিপ’ আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)।

সাক্ষাৎকালে দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি, সাংবাদিকতা, গল্প ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তরুণ সাংবাদিকদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং সাংবাদিকতার মাধ্যমে দুই দেশের মানুষের জীবনযাপন, সংস্কৃতি, অভিজ্ঞতা, সম্ভাবনা ও পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরার বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় ভবিষ্যতে দুই দেশের তরুণ সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও উঠে আসে। সাংবাদিকতার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সদস্যরা তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে খুবিসাসের পক্ষ থেকেও ভবিষ্যতে নেদারল্যান্ডসের তরুণ সাংবাদিক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মো. নাসিফ আহসানপ্রফেসর ড. মো. আশিক উর রহমান উপস্থিত ছিলেন। এ সময় খুবিসাসের সদস্যরা নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের তরুণ সাংবাদিকদের মধ্যে নতুন যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

Reporter: