চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

IMG-20260908-WA0009

মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর২০২৬ সকাল ১০ টায় জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

“গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর। জেলার শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

Reporter: