তোরাবগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলহাজ্ব মসলেহ উদ্দিন মিয়া

IMG-20260813-WA0002

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে জনগণের আস্থাভাজন হিসেবে আলোচনায় উঠে এসেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মসলেহ উদ্দিন মিয়া।

স্থানীয় ভোটারদের দাবি, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে আলহাজ্ব মসলেহ উদ্দিন মিয়ার প্রতি তাদের আস্থা রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, তোরাবগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, মানুষের সেবা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে আলহাজ্ব মসলেহ উদ্দিন মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদী।

আলহাজ্ব মসলেহ উদ্দিন মিয়া বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য। বিশেষ করে ইউনিয়নের যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নদীভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে তোরাবগঞ্জ ইউনিয়নকে একটি উন্নত, জনবান্ধব ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন।

এদিকে স্থানীয় ভোটাররা আলহাজ্ব মসলেহ উদ্দিন মিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির পক্ষ থেকে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের মতে, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে তোরাবগঞ্জ ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ আরও এগিয়ে নেওয়া সম্ভব।

Reporter: