দিনাজপুরের সিভিল সার্জনকে জাতীয় সাংবাদিক সংস্থার গুণীজন সম্মাননা

IMG-20260811-WA0021(1)

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে জেলা সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সম্মাননা পত্র প্রদান করা হয়। এ সময় সাংবাদিক ইন-সার্ভিস ট্রেনিংয়ে অংশ নেওয়া জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রাজা, সিনিয়র সহ-সভাপতি মো. শাহাজালাল রোজ, যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদিকা মোছা. কুহিনুর বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান শেষে জেলা সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখির সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলার স্বাস্থ্যসেবা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Reporter: