বিশ্বনাথের আমতৈল-বৈরাগীবাজারে লিফলেট বিতরণকরলেন চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমদ

IMG-20261003-WA0012

সিলেট জেলা প্রতিনিধি
আব্দুল হামিদ রানা

আসন্ন ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথের আমতৈল ও বৈরাগী বাজারে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিমিয়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও রামপাশা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ।
শুক্রবার বাদ আছর আমতৈল ও বৈরাগী বাজারে রামপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাজারের বিভিন্ন অলি-গলি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে তিনি বলেন, রামপাশা ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। এলাকার মানুষের দু:খ ও বিভিন্ন সমস্যার কথা কাছ থেকে জানার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই স্থানীয় মানুষের সেবায় আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার লক্ষ্য একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব রামপাশা ইউনিয়ন গড়ে তোলা। শিক্ষা, যোগাযোগ, তরুণদের উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলোকে আমি বিশেষভাবে গুরুত্ব দিতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ও সহযোগীতা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের মতামত, পরামর্শ ও সহযোগীতা চাই। রামপাশা ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও পরামর্শকে সঙ্গে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। মানুষের সেবাই হবে আমার মূল্য এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত রামপাশা ইউনিয়ন গড়াই হবে আমার প্রত্যয়।
গণসংযোগকালে তাঁর সাথে বিশিষ্ট মুরুব্বী বাবুল মিয়া, নেছার আহমদ, মঈন উদ্দিন, বাদুল্লাহ মেম্বার, নুর মিয়া মেম্বার, সফি মিয়া, গৌছ মিয়া, চান্দ আলী, ইমামুল হক, কবির মিয়া, নাজমুল হোসেন, কামাল উদ্দিন, মাতাব উদ্দিন, বকুল মিয়া, সায়েক মিয়া, আলমগীর, মাজেদ আলী নেছার, তাজ উদ্দিন, সিয়াম উদ্দিন, কাওছার আহমদ, হুশিয়ার আলী, নিজাম উদ্দিন, তুবাই, মারুফ, আক্তার, নূর মিয়া, শফিকুল ইসলাম, ইমন আহমদ, নজরুল ইসলাম, খালেদ মিয়া, রফিক মিয়া, হারুন মিয়া ও ইব্রাহীম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Reporter: