‎বিশ্বনাথে বিএনপি নেতা ফয়সাল আহমেদকে প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

IMG-20261011-WA0010

নিজস্ব প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলা
‎
‎সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদকে ফোনে কল দিয়ে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, ১নং লামাকাজী ইউনিয়নের ভূরকী গ্রামের বাসিন্দা ফয়সাল আহমেদকে (৪৩) গত ২ অক্টোবর রাত আনুমানিক ৯:১৭ ঘটিকায় একই ইউনিয়নের জাগিরওয়ালা গ্রামের বদরুল আমিন (২১) মোবাইল ফোনে (০১৩৩৮৫২০৯৩০) অনাকাঙ্ক্ষিতভাবে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় অভিযুক্ত বদরুল সুযোগ পেলে তাকে চাকু দিয়ে গলা কেটে ফেলা, হাত-পা কেটে নেওয়া এবং মেরে ফেলার হুমকি দেয়। এমনকি ভূরকী বাজারে ও সিলেটে যাওয়ার পথে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে লোক ও সতর্ক পাহারা রাখা হয়েছে বলেও ফোনে ভয় দেখানো হয়।
‎
‎ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের হুমকির অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন। এ বিষয়ে পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে গত ৪ অক্টোবর বিশ্বনাথ থানায় হাজির হয়ে তিনি আইনগত প্রতিকার চেয়ে এ অভিযোগ দায়ের করেন।
‎
‎ঘটনাটি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Reporter: