ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ: কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল ওদুদ সুমন

IMG-20260903-WA0015

​ মোহাম্মদ নুরুল ইসলাম, লক্ষীপুর, প্রতিনিধি, লক্ষীপুর।

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও মনগড়া অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। একশ্রেণির স্বার্থান্বেষী মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে এ ধরনের মিশ্র ও বিভ্রান্তিকর প্রতিক্রিয়া ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা ও সচেতন মহল।
​ঘটনার বিষয়ে কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ ওদুদ আহমেদ সুমন জানান, “আমাদের কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের কোনো ধরনের হয়রানি ছাড়াই সর্বোচ্চ সেবা প্রদান করা হয়। একটি মহল ব্যক্তিগত স্বার্থ অর্জনে ব্যর্থ হয়ে আমাদের সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল প্রশাসনিক কাজকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে।” তিনি এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
​তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নীতিমালা মেনে কমলনগর উপজেলা নির্বাচন অফিস সততা ও নিষ্ঠার সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপপ্রচারের মাধ্যমে অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে কার্যালয় সূত্রে জানা গেছে।

Reporter: