হাফেজ শিক্ষার্থী মোঃ তারেকের সন্ধান চায় পরিবার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মোঃ তারেক (১৫) নামে এক হাফেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তারেক কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজুল কোরআন বিভাগে পড়াশোনা করত।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তারেক বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও হতাশার মধ্যে রয়েছেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তারেকের বয়স ১৫ বছর, গায়ের রং কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি ও সাদা গেঞ্জি।
পরিবারের পক্ষ থেকে তারেকের সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তারেকের সন্ধান পেলে অথবা তাকে কোথাও দেখতে পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ:
📞 ০১৭৮৯৩৬৩১৯০
📞 ০১৭৬২০৩৫০২৮
