চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

IMG-20260825-WA0015

মো: সাকিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২০০ পিস যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা এসব যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সরে পড়লে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২০০ পিস যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

জব্দ করা যন্ত্রাংশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Reporter: